শনিবার সকালে রায়দিঘির কাঁকনদিঘিতে একটি বাড়ির পুকুরে একটি কুমির দেখতে পাওয়া যায়। তারপরই এলাকায় শোরগোল পড়ে যায়। সাধারণ মানুষ কুমীর দেখতে ভিড় জমান পুকুর পাড়ে। খবর দেওয়া হয় বন দফতরকে। বনদফরের কর্মীরা এসে অবশেষে কুমিরটিকে উদ্ধার করে। কুমিরটি প্রায় ৮ ফুট লম্বা। রবিবার কুমিরটিকে ঠাকুরানি খালে ছেড়ে দেওয়া হয়।
8 foot crocodile was rescued from the house pond in Raidighi