একজন বাবা সন্তানের জন্য কতটা অসহায় হতে পারেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। যে মেয়ের হাত ধরে একদিন জীবনের পথে হাঁটতে শিখিয়েছিলেন, আজ সেই মেয়েরই খোঁজে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বুকের কাছে ঝুলছে মেয়ের ছবি, চোখে-মুখে ক্লান্তির ছাপ, তবুও থামেনি অপেক্ষা। প্রতিদিন নতুন করে জেগে ওঠে একটি আশার আলো— হয়তো আজ কেউ কোনও খবর দেবেন, হয়তো আজই মিলবে হারিয়ে যাওয়া সন্তানের সন্ধান। সেই আশাতেই মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা।