Advertisement

Jhargram News: ঝাড়গ্রাম ব্লক অফিসে 1 লক্ষ 90 হাজার 'ঘুষ' নেওয়া Engineerকে হাতে-গরম ধরল পুলিশ!

গোটা রাজ্যজুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি বিশেষভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কার্যত শিরোনামে উঠে আসে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনা আপনাদের জানাব। ঝাাড়গ্রামের জামবনি ব্লক অফিসে দুর্নীতি দমন শাখার হানা, ১ লক্ষ ৯০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন জুনিয়র ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক অফিসে দুর্নীতির অভিযোগে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল রাজ্য দুর্নীতি দমন শাখা। অভিযোগ, ব্লক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা বিশ্বজিৎ মল্লিক নামে এক ঠিকাদারের কাছ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে হাতেনাতে ধরা পড়েন।

A Junior Engineer was caught while accepting a bribe at the Jamboni Block Office in Jhargram

Advertisement