বঙ্গোপসাগরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়। সমুদ্রের উপর যত সময় কাটছে, ততই যেন ভয়ংকর হয়ে উঠছে তার চেহারা। কখনও শক্তি বাড়াচ্ছে, কখনও দিক পরিবর্তন করে এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে। নাম তার সাইক্লোন আখভান। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে উদ্বেগের পরিস্থিতি। সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠছে। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত বাংলায় না পড়লেও তার প্রভাব থেকে কি একেবারেই রেহাই মিলবে? নাকি ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টির দাপট? কলকাতা থেকে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা থেকে ঝাড়গ্রাম, কোথায় কতটা বৃষ্টি হতে পারে? উত্তরবঙ্গের আবহাওয়াতেই বা কী পরিবর্তন আসছে? সব মিলিয়ে শীতের আমেজের মাঝেই বাংলার আবহাওয়ায় তৈরি হচ্ছে নতুন অস্থিরতা।
a powerful cyclone akvan is slowly advancing in the bay of bengal