শনিবার, ২৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় সাফল্যের পর মালদহের তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সির হুঁশিয়ারিমূলক বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চরম বিতর্ক শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিরূপ মন্তব্য করলে বিরোধীদের "দাঁত ভেঙে দেওয়া" এবং "জিভ ছিঁড়ে ফেলার" মতো হুমকি দিয়েছেন তিনি।