Advertisement

'প্রতিটি Police Officer-দের ওয়ার্নিং দিচ্ছি, সরকার পাল্টালে কেউ বাঁচাবে না...' মেজাজে Abhishek Banerjee, দেখুন

পুলিশকে এবার হুঁশিয়ারি দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে একাংশের পুলিশ আধিকারিক তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে যাঁরা কাজ করছেন, সরকার বদলালে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। এমনকী, প্রত্যেকের নাম চিহ্নিত করা রাখা হচ্ছে বলেও দাবি করেছেন অভিষেক। আপ্ত-সহায়ক সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গে তুলেও শুভেন্দু পুলিশকে নিশানা করেন অভিষেক।

Abhishek Banerjee Warns West Bengal Police

Advertisement
POST A COMMENT