লকার থেকে টাকা সরিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে দোকানে গিয়ে লক্ষাধিক টাকার পিৎজা খেয়ে নেওয়ার অভিযোগ উঠল বাড়ির ছেলের বিরুদ্ধে। টাকার অঙ্কটা নেহাত কম নয়, সব মিলিয়ে ২১ লক্ষ টাকা। পরিবারের অভিযোগ, তাদের বাড়ির ছেলেকে ভয় দেখিয়ে টাকাও দেওয়া হয়েছে। এর পিছনে এলাকারই কিছু মানুষের হাত রয়েছে বলেও অভিযোগ ছেলেটির বাড়ির লোকের। পরিবারের সদস্যদের আরও দাবি, একসঙ্গে ওই বিপুল পরিমাণ টাকা দিয়ে পিৎজা খাওয়া সম্ভব নয়। আলমারির লকার খুলে বাড়ির লোকেরা দেখেন ২১ লক্ষ টাকা উধাও। এরপরই জিজ্ঞাসাবাদে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে একইসঙ্গে একসঙ্গে এত টাকা বাড়িতে রাখার বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের।
Allegation of eating pizza worth 21 lakhs from locker money