Advertisement

Deganga News: ক্ষমতায় এসেই দাদাগিরি BJPর? দেগঙ্গায় পার্টি অফিস করতে অধ্যাপক দম্পতির জমি দখল!

রাতের অন্ধকারে অধ্যাপক দম্পতির জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, জমির সামনের অংশ দখল করে সেখানে গেরুয়া পার্টির অস্থায়ী কার্যালয় তৈরি হচ্ছে। বাঁশের খুঁটি পুঁতে শুরু হয়েছে নির্মাণ। টাঙানো হয়েছে বিজেপির পতাকাও। এবিষয়ে স্থানীয় বিজেপি নেত্রীর সাফাই ছোট ছোট বাচ্চারা করে ফেলেছে, ব্যক্তিগত সম্পত্তি হলে ফেরত দেওয়া হবে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের চ্যাংদানা এলাকার।

Allegations against BJP of encroaching on land to build a party office

Advertisement