Advertisement

Arijit Singh 30 Rupees Restaurant: গায়ক অরিজিতের 'হেঁশেল'-এ মিলছে জলের দরে খাবার

গায়ক অরিজিৎ সিং। নবাব নগরী মুর্শিদাবাদে জন্ম নেওয়া অরিজিৎ এখন ঝড় তুলেছেন মায়ানগরী মুম্বই তে। তাঁর গান ও সুরের মুর্ছনায় কাবু আট থেকে আশি, সব বয়সের মানুষ। এই অরিজিৎ সিং-এর জিয়াগঞ্জে রয়েছে একটি রেস্তোরাঁ। যার নাম 'হেঁশেল'। যদিও এই রেস্তোরাঁটি কিন্তু চালান অরিজিতের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ব্যবসা সামলান তিনি। এই হেঁশেলে কিন্তু খাবার মেলে অনেকটাই কম দামে। অরিজিৎ সিং-এর মতো সেলিব্রিটির নাম যেখানে জড়িয়ে রয়েছে সেই রেস্তোরাঁয় কিন্তু খাবারের দাম অনেকটাই বেশি হওয়া উচিত। মানে অন্যান্য সেলিব্রিটি রেস্তোরাঁয় খাবারের রেট অনেকটাই বেশি কিন্তু অরিজিৎ সিং-এর হেঁশেলে মেলে অনেকটাই কম দামে। এখানে একটি ভেজ থালির দাম পড়ে 40 টাকা। আর পড়ুয়াদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই রেস্তোরাঁয় পড়ুয়াদের জন্য একটি ভেজ থালির দাম পড়ে মাত্র 30 টাকা। নবাব নগরী মুর্শিদাবাদে বেড়াতে আসেন দেশ-বিদেশের পর্যটকরা। বছরে প্রায় ১২ লক্ষ পর্যটকের আনাগোনা হয় এখানে। যার মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা চার লক্ষ। এই পর্যটকদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদের লালবাগে বেড়াতে আসেন। এই লালবাগ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই রয়েছে অরিজিৎ সিং-এর রেস্তোরাঁ। জিয়াগঞ্জে থাকলে কখনও কখনও অরিজিৎ নিজেও থাকেন রেস্তোরাঁয়। অরিজিতের বাবা জানান, শুধুমাত্র আর্থিক লাভই এই রেস্তোরাঁ খোলার মূল উদ্দেশ্য নয়। স্বল্পমূল্যে মানুষকে খাবার জোগান দেওয়াই তাঁদের মোক্ষ। এই রেস্তোরাঁয় 29 জন কর্মী কাজ করেন। শুনলেন তো? তাহলে আর দেরি কেন? মুর্শিদাবাদ বেড়াতে গেলে অবশ্যই একবার ঢু মারুন গায়ক অরিজিৎ সিং-এর হেঁশেলে।

Arijit Singh 30 Rupees Restaurant.

Advertisement