নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। ডিম থেরাপির শিকার হয়ে সাদা জামা পুরো কাঁচা ডিমের হলুদ কুসুমে ভিজে একাকার। পরিস্থিতি বেগতিক দেখে অভিষেক ব্যানার্জিকে হেলমেট পরিয়ে উদ্ধার করে নিয়ে যান পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। অভিষেক ব্যানার্জির সরকারি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয় এই ঘটনার পর। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। সামনেই ২১ জুলাই । আর তার আগে ফের আক্রান্ত হলেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে ডিম ছুড়েই ক্ষান্ত হলেন না বিক্ষুব্ধ মানুষ। সেই সঙ্গে পরানো হল জুতোর মালাও। একবার ভাবুন। ২১ জুলাই-এর মতো বিশেষ দিনের আগে আক্রান্ত হচ্ছেন খোদ দলের সেনাপতি। সাদা জামা আবার পুরো ডিমের কুসুমে হলুদ হয়ে যায়। সেই সঙ্গে আবার বাড়তি সংযোজন জুতোর মালা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সম্প্রতি অভিষেক ব্যানার্জির ২০৩১-এ ক্ষমতায় ফিরলে একটাও বিজেপির পার্টি অফিস আস্ত থাকবে না, এই মন্তব্যের প্রেক্ষিতে ক্ষুব্ধ হন বহু মানুষ। আর তারই ফলস্বরূপ এই হামলা বলে জানা গিয়েছে।
Attack on Abhishek Banerjee in Durgapur before 21 July