Advertisement

রাজ্য চালু আয়ুষ্মান ভারত! প্রথম ক্যাবিনেট মিটিংয়েই শুভেন্দুর ছক্কা...

প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুভেন্দু জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী জনআরোগ্য, কর্প বিমা, বেটি বাঁচাও, উজালা এবং বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্য যুক্ত হবে। তাঁর দাবি, আগের সরকার প্রায় ৮.৬৫ লক্ষ বিশ্বকর্মা যোজনার আবেদন আটকে রেখেছিল। নতুন সরকার দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করবে।

Advertisement
POST A COMMENT