Advertisement

যার সঙ্গে যার মজে মন..., প্রেমের টানে পদ্মা পেরিয়ে Murshidabad এ ঢুকেই কেস খেলেন 4 সন্তানের মা!

কথায় বলে প্রেম-ভালোবাসা কোনও বাধা মানে না। নিজের ভালোবাসার মানুষকে কাছে পেতে অনেকেই অনেক দুঃহসাহসিক কাজ করে ফেলেন। এবার সেই কথাই যেন আরও একবার প্রমাণিত হল। প্রেমের টানে পদ্মা নদী পেরিয়ে এপার বাংলায় বাংলাদেশি মহিলা। সঙ্গে সন্তান। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে নদী পারাপার করে ভারতে ঢোকার পর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বহুরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিএসএফ-এর নজরে পড়ে যান ওই বাংলাদেশি মহিলা। তাঁকে পাকড়াও করে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

Bangladeshi woman crosses Padma river for love and detained in Murshidabad

Advertisement