Advertisement

ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হবে! দেশে ফিরতে হুড়োহুড়ি বাংলাদেশিদের, হাকিমপুর চেকপোস্টের VIDEO

রাজ্য সরকারের নির্দেশের পরেই জেলায় জেলায় চালু হয়েছে হোল্ডিং সেন্টার। আর এই আবহেই দেশে ফেরার জন্য সীমান্তে ভিড় জমাচ্ছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাকিমপুর চেকপয়েন্টে এখন তাই বাংলাদেশিদের ভিড় চোখে পড়ছে। অবৈধভাবে যাঁরা ভারতে বসবাস করতেন, যাঁরা দালালদের ধরে এ দেশে প্রবেশ করেছিলেন, তাঁরাই এবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন।

Advertisement
POST A COMMENT