পুলিশি এনকাউন্টারে মৃত্যু ছেলের। এদিকে মা মনে করছেন, 'কর্মের ফল' পেয়েছে সে। কোনও আক্ষেপও নেই ছেলের মৃত্যুতে। কেন এমন মন্তব্য মায়ের? বারুইপুরে নাবালিকাকে যৌন নিগৃহ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল ছেলে। সূত্রের দাবি, মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পালানোর সময়ে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। তার দেহ পর্যন্ত নিতে রাজি নন মা সন্ধ্যা মণ্ডল।
Baruipur Rape and Murder Case Accused Prabhas Mondal's Mother Reaction After Encounter