সরশুনায় প্রেমিকাকে চুম্বনের অভিযোগে যুবকের পরিবারের সদস্যদের রাস্তায় নগ্ন করে হাঁটিয়েছিল তরুণীর পরিবার। এরপর আজ মঙ্গলবার পুলিশের তরফে অভিযুক্তদেরও রাস্তায় ঘোরানো হয়। তারপরও আতঙ্কিত সেই প্রেমিক তরুণ। তাঁর দাবি, ঘটনার পর থেকে তিনি লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারছেন না। তিনি এখনও আতঙ্কিত। পুলিশ অভিযুক্তদের রাস্তায় ঘুরিয়েছে হাফ প্যান্ট পরিয়ে। তার প্রতিবাদ করেন তরুণ। তিনি বলেন, 'আমাদের ওরা নগ্ন করে ঘুরিয়েছিল। অথচ পুলিশ ওদের শুধু জামা খুলে হাঁটিয়েছে। এ কেমন বিচার?'
3 Accused Of Sarsuna Father Son Harassment Case Paraded In Street By Police