টুলু মণ্ডল বিদেশে ফেরার বলেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এক এক করে বাজেয়াপ্ত হওয়া টুলুর বিপুল সম্পত্তির হিসেব দেন শুভেন্দু। জানা গিয়েছে, বিভিন্ন অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে। তা পুলিশ ফ্রিজ করেছে। এর মধ্যে নগদ পাওয়া গিয়েছে ৫৩ লক্ষ টাকা। সোনা পাওয়া গিয়েছে ২৬৮ গ্রাম, রুপো ৪০০ গ্রাম এবং প্ল্যাটিনাম ৮৩ গ্রাম। ৩টি ক্যাশ কাউন্টিং মেশিন, সিপিউ, মানি রিসিট, চেক বুক, রোড চালান সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ৮৩ ট্রাক এবং একাধিক BMW, মার্সিডিজ, অডি গাড়ি পাওয়া গিয়েছে। হদিশ মিলেছে ২১ সম্পত্তির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবটাই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। এই বিপুল সম্পত্তির মধ্যে রয়েছে ৭টি বাড়ি, একটি ফার্ম হাউস সহ মোট ৩০০ বিঘা।
CM Suvendu Adhikari Reaction On Tulu Mondal And Birbhum Huge Cash and Gold Seizure Case