Advertisement

'বহুলোক রামকে-কৃষ্ণকে নিয়ে খারাপ বলেছেন, বই লিখেছেন,' Baba Bageshwar বিতর্কে কী মন্তব্য Dilip Ghosh এর?

ফের বিতর্কে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। এর আগে বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করে 'গেরো'য় পড়েছিলেন। আর এবার রাম ও কৃষ্ণের তুলনা টানতে গিয়ে তীব্র সমালোচনার মুখে ধীরেন্দ্র শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ধীরেন্দ্র শাস্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ধীরেন্দ্রকে বলতে শোনা যায়, কৃষ্ণের মূর্তি ও ছবিতে তাঁকে তিন জায়গায় বাঁকা ভঙ্গিতে দেখা যায়। তাঁর পা, কোমর এবং ঘাড় বাঁকানো থাকে। বাঁকা হয়েই তিনি বাঁশি বাজান। এদিকে রাম সোজা দাঁড়ান। হাঁটা এবং ধনুক ধরেন। এই নিয়ে এবার মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এই ধরনের কথা বলা উচিত নয়। বহুলোক রাম বা কৃষ্ণকে নিয়ে খারাপ বলেছেন, তাতে তাঁদের কিছু যায় আসে না।'

Bengal Minister Dilip Ghosh Reaction On Baba Bageshwar Ram and Krishna Controversy

Advertisement
POST A COMMENT