জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেলেন আরাবুল ইসলাম। মঙ্গলবার হাইকোর্ট তাঁকে জামিন দেয়। বুধবার বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। বুধবার দুপুর আড়াইটে নাগাদ জেল থেকে ছাড়া পান আরাবুল। ছেলে হাকিমুল ইসলাম তাঁকে নিয়ে যেতে এসেছিলেন। এছাড়াও আরাবুলের বহু অনুগামী এসেছিলেন সংশোধনাগারের সামনে। আরাবুল বের হতেই তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন তাঁরা। আরাবুলের নামে স্লোগানও দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে আরাবুল ইসলাম বলেন, 'আমি ভাঙড়ের মানুষের শান্তি চাই। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন। অভিষেক বন্দোপাধ্যায় সুস্থ থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন। তাঁরাই আমার নেতা নেত্রী।