সবে মাস চারেক হয়েছে বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তার শিকড় খুঁড়ে বের করার চেষ্টা করে চলেছেন। তাঁর মন্ত্রীসভার মন্ত্রীরাও সেই কাজেই নেমে পড়েছেন। কিন্তু দলের কিছু কর্মীরা ক্ষমতায় আসার সুবাদে যা না তাই শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে পুলিশের উদ্দেশে বদলির হুমকি দিচ্ছে BJP নেতা। আর সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ক্ষমতায় এসেই এত রোয়াব যে পুলিশকে বদলির হুমকি দিচ্ছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও।
BJP leaders threaten police with transfer in West Bengal