'রঞ্জিতদা ডিমটা কি ফাটিয়ে দেব?' এক তৃণমূল নেতাকে রাস্তায় পেয়ে সরাসরি এমনই প্রশ্ন বিজেপি কর্মীর। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে গোটা রাজ্যে তৃণমূল নেতানেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন আর নতুন নয়। তবে নদিয়ার কল্যাণীতে এক তৃণমূল নেতাকে যেভাবে বলা হয়েছে 'ডিমটা কি ফাটিয়ে দেব', সেই ঘটনা নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
Bjp worker asks tmc leader about breaking egg in kalyani Nadia