সীমান্ত সুরক্ষার কাজে নিজেদের জীবনকে বাজি রেখে পাহারার দেওয়ার কাজ করেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে অনেক সময় নানা অভিযোগও ওঠে। কিন্তু সীমান্ত সুরক্ষার পাশাপাশি তাঁরা যে মানবিক তার প্রমাণ দিলেন বিএসএফ জওয়ানরা। কার্যত তাঁদের তৎপরতায় রক্ষা পেয়েছে বিষধর চন্দ্রবোড়ার কামড়ে গুরুতর অসুস্থ এক কৃষকের। মাঠে কাজ করার সময় হঠাতই সাপটি কামড়ায় ওই কৃষককে। এরপর দ্রুত তাঁর শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে মাঠের কাছেই থাকা বিএসএফ পোস্টের জওয়ানদের। এরপর কার্যত ওই জওয়ানদের তৎপরতায় ওই অসুস্থ কৃষককে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সঙ্গে ডাক্তারদের সুবিধার জন্য বিষাক্ত সাপটির ছবিও তুলে নিয়ে যাওয়া হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শেষ খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল রয়েছেন ওই কৃষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলায়।
BSF jawans rescue snake bite victim in Murshidabad