Advertisement

Purba Bardhaman: গেরুয়া পতাকা ছাপানো বিল,বাস দাঁড় করিয়ে টাকা টাকা তোলা হচ্ছিল! কার পকেটে ঢুকছে?

কুপনের মাধ্যমে বাস মালিকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। কিন্তু সেই কুপনে নেই কোনও দল বা সংগঠনের নাম। শুধুমাত্র গেরুয়া পতাকার ছবি ছাপা কুপনের মাধ্যমে পূর্ব বর্ধমানের গুসকরা বাসস্ট্যান্ডে প্রত্যেকটি বাস থেকে বিগত কয়েকদিন ধরে নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা শুরু হয়েছে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানউতোর শুরু হয়েছে। উল্লেখ্য, গুসকরা বাসস্ট্যান্ডে আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস ছিল। বাসস্ট্যান্ড ঢোকার মুখেই সেই ইউনিয়ন অফিস থেকে বিভিন্ন রুটের বাসগুলিকে পরিচালনা করা হত। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে পালাবদল ঘটতেই তৃণমূল কংগ্রেসের সেই ইউনিয়ন অফিসের রঙ বদলে গিয়ে এখন গেরুয়া হয়েছে। উড়ছে বিজেপির পতাকা। পাশাপাশি শোভা পাচ্ছে গেরুয়া শিবিরের শাখা সংগঠন ভারতীয় মজদুর সংঘের পতাকাও। এই ইউনিয়ন অফিসে সংগঠনের হোল টাইমাররা থাকেন। অভিযোগ, চলতি মাসের শুরু থেকে ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন অফিস থেকে বাস পিছু টাকা আদায় করা হচ্ছিল। দেওয়া হচ্ছিল কুপনও। তবে কুপনে নেই কোনও সংগঠন বা রাজনৈতিক দলের নাম। শুধুমাত্র গৈরিক পতাকার ছবি ছাপা হয়েছে।

Bus owners in Purba Bardhaman being extorted through coupons

Advertisement