Advertisement

West Bengal Election: 'ভোটে কেউ ভয় দেখালে আমায় বলবেন, টাইট করে দেবো', Central Force র দাবাং মেজাজ

২৩ এপ্রিল, বৃহস্পতিবার, প্রথম দফার ভোটে অশান্তি রুখে দিয়ে রাজ্যবাসীর মনে ভরসার জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। একে তো এতদিন পর রেকর্ড ভোট পড়েছে। প্রথম দফার ভোটে ৯৩.১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটও অবাধ ও শান্তিপূর্ণ করাই মূল চ্যালেঞ্জ কেন্দ্রীয় বাহিনী তথা নির্বাচন কমিশনের কাছে। একটি ভিডিও পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের সিআরপিএফ স্কেটর অফিসের অফিসিয়াল সোশ্যান মিডিয়া পোস্ট থেকে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সুন্দরবনের সাগর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছেন। তিনি বলছেন। ভোট আপনার অধিকার, নির্বিঘ্নে ভোট দেবেন। যদি কেউ আপনাদের ভয় দেখায়, আমি আছি, স্থানীয় পুলিশ আছে। আমাদের জানান। ভয় পাবেন না। ভোট আপনার স্বতন্ত্র অধিকার। ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে জিজ্ঞাসা করতে দেখা যায় কেউ কি আপনাদের ভয় দেখায়? কেউ কি আপনাদের কোনও নির্দিষ্ট দলেকে ভোট দেওয়ার জন্য প্রলোভন দেখায়? জবাবে স্থানীয় বাসিন্দারা জানান কেউ তাঁদের ভয় দেখায়নি। নির্দিষ্ট কোনও দলের হয়ে ভোট দিতেও প্রলোভনও দেখায়নি। আসুন দেখে নেব সেই ভিডিওটি।

Central Force ensures peaceful voting in sundarban

Advertisement