শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এখনও নতুন সরকার গঠন হয়নি,একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসা চলছে। তারই মধ্যে গুলিতে ঝাঁঝরা করে খুন করে দেওয়া হল চন্দ্রনাথ রথকে। বুধবার রাত ১১টায় মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিতে ঝাঁঝরা করা হল তাঁকে। ঘটনার তদন্তে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা জানালেন, যে গাড়ি সিজ করা হয়েছে, দেখে মনে হচ্ছে, ওই গাড়ির নম্বর প্লেট ট্যাম্পার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর কথায়, '১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলেছে। বুধবারই খড়দহে বোমা, বরাহনগরে ছুরি ও বসিরহাটে গুলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।' চন্দ্রনাথের মা যদিও আততায়ীর ফাঁসি চাননি। তাঁর দাবি, যাবজ্জীবন কারাদণ্ড হোক।
DGP Siddh Nath Gupta Reaction On Suvendu Adhikari PA Chandranath Rath Murder Case