ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে বাংলা। শীতের শেষ লগ্নে দাঁড়িয়ে আবহাওয়ার মেজাজ যেন প্রতিদিনই বদলাচ্ছে। কখনও পারদ নামছে, কখনও আবার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। শীত কি তবে বিদায় নিচ্ছে? নাকি এখনও কিছুটা সময় থেকে যাবে ঠান্ডার আমেজ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র।
Changing winter weather in Bengal in the second week of February