Advertisement

এই শার্প শ্যুটাররাই মেরেছে চন্দ্রনাথকে? ৩ জনকে হেফাজতে নিল CID

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক (PA) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র চার দিনের মাথায় উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করা হয়েছে ভাড়াটে খুনি-সহ ৩ জনকে। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) গোপন সূত্রে খবর পেয়ে ভিনরাজ্যে হানা দেয়। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত শার্প শুটার রাজ সিংকে। অন্যদিকে, বিহারের বক্সার এলাকা থেকে পাকড়াও করা হয় আরও দুই আততায়ী, ভিকি মৌর্য এবং ময়ঙ্ক রাজ মিশ্রকে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধেই আগে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজ সিংকে মোটা টাকার বিনিময়ে চন্দ্রনাথকে খুনের ‘সুপারি’ দেওয়া হয়েছিল। তবে এই খুনের আসল উদ্দেশ্য বা মোটিভ কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

Advertisement
POST A COMMENT