Advertisement

অটো ভাড়া বৃদ্ধিতে কড়া বার্তা CM Mamata Banerjee এর, কী বললেন? VIDEO

অটো ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, সব অটোর ভাড়া বাড়ানোর পরিস্থিতি হয়নি। অনেক অটো চলে পেট্রোল এবং ডিজেলে। CNG গ্যাসে সমস্যা হচ্ছে। তাঁর দাবি, 'CNG গ্যাস যাঁরা সাপ্লাই করে, তাঁদের ডেকেছিলাম। বলেছি সাপ্লাই ঠিক রাখুন... অটো যাতে গ্যাস পেতে পারে সেই ব্যবস্থা করুন।' এছাড়া এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ২৫ দিনের গ্যাস বুকিংয়ের নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কথায়, এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়েছে।

Mamata Banerjee Reacts On Kolkata Auto Fare Hike

Advertisement
POST A COMMENT