Advertisement

কৃষকদের অ্যাকাউন্টে আরও ৩ হাজার টাকা ঢুকবে, CM Suvendu Adhikari এর মুখেই শুনে নিন

রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের প্রায় ৫০ লক্ষ কৃষককে টাকা দেবে সরকার। বুধবার নবান্নে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেয় রাজ্যের মন্ত্রিসভা। তারপরই সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা রাজ্যের কৃষকদের তিনি দেবেন। শুভেন্দুর আরও সংযোজন, 'PM কিষান সম্মান নিধির যে ৬ হাজার টাকা দেওয়া হয় তার দুটো কিস্তির টাকা ২ হাজার করে ২ বারে দেওয়া হয়েছে। আমরাও অতিরিক্ত তিন হাজার টাকা দেব বলেছিলাম। দুটো কিস্তির টাকা মুখ্যমন্ত্রী কিষান সম্মাননিধিতে দেব। যাঁরা PM কিষান সম্মাননিধির টাকা পান তাঁদেরই দেওয়া হবে।'

CM Suvendu Adhikari Announces 3000 Rupees For Above 50 Lakhs Farmers Of West Bengal

Advertisement
POST A COMMENT