নতুন করে ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আবাস যোজনার তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই এই অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। তিনি আরও জানান, গ্রাম সড়ক যোজনায় ১ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। ১২৫ দিনের কাজ প্রকল্পে ২ লক্ষ মানুষকে কাজ দেওয়া হবে।