Advertisement

Government Job এ বসতে আর ফি লাগবে না আজ থেকে, CM Suvendu Adhikari এর মুখেই শুনে নিন

রাজ্য়ে পালাবদলের পর একাধিক বিভাগে শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আজ অর্থাত্‍ সোমবার নবান্নের মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়োগের ঘোষণা করেছেন। কোথায়, কত নিয়োগ করা হবে সেই তালিকাও উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে শুভেন্দু আরও জানিয়েছেন, রাজ্য সরকার তাদের পরীক্ষার খরচ বহন করবে। পূর্বতন সরকারের আমলে তৎকালীন সভা করতে যে টাকা খরচ হত, সেই খরচ এখন কমেছে বলে জানিয়েছেন তিনি। আগের সরকার যে টাকা খরচ করত, এখন তার ২০ শতাংশ খরচ কম হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 'জেনারেল (সাধারণদের) কলেজ সার্ভিস কমিশনে আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হয়। বেকার যুবক যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না। রাজ্য সরকার সেই খরচ দেবে। কারণ, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।'

CM Suvendu Adhikari Announces No Fees For WB Government Job Applications

Advertisement
POST A COMMENT