গুরু নানকের জন্মতিথিতে ডানকুনির গুরুদ্বারে গিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিখ সম্প্রদায়কে কমিউনিটি সেন্টার ও গুরু নানক ভবন তৈরির কথা জানান তিনি। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতিতে কাজ হবে। খুব গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা হলে মিটিয়ে নেওয়া হবে।" একইসঙ্গে তিনি বলেন, “গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?”
CM Suvendu Adhikari Announces plan to Establish Guru Nanak Bhavan in West Bengal