Advertisement

এ বার বিধবারা ৩ হাজার টাকা ভাতা পাবেন, প্রতিবন্ধীরা সাড়ে ৪ হাজার! CM Suvendu Adhikari বোঝালেন

সোমবার নবান্ন থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের দিব্যাঙ্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন এই স্কিমগুলির আওতায় ভাতা পাওয়া যেত ১০০০ টাকা। সোমবার থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হল ১৫০০ টাকা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, বিশেষভাবে সক্ষম ২৫-৬০ বছরের মহিলারা একসঙ্গে মোট দুটি ভাতা পেতে পারেন। তাঁরা অন্নপূর্ণার ৩০০০ টাকা তো পাবেন। সেই সঙ্গে পাবেন দিব্যাঙ্গ ভাতা হিসেবে আরও ১৫০০ টাকা। সব মিলিয়ে মোট ৪৫০০ টাকা পাবেন তাঁরা। অন্যদিকে, বিধবা ভাতা পাওয়া ২৫-৬০ বছরের স্বামীহারা মহিলাদের একটি পরামর্শও দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তাঁদের বিধবা ভাতা সারেন্ডার করে, অন্নপূর্ণা যোজনায় আবেদনের কথা জানান। এরফলে ওই মহিলারা ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা ভাতা পাবেন।

CM Suvendu Adhikari Announces Special Packages For West Bengal Widow and Disabled Women

Advertisement
POST A COMMENT