Advertisement

'Mamata Banerjee হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন...', Nandigram থেকে কী বললেন CM Suvendu Adhikari?

মমতা বন্দ্য়োপাধ্যায়ের ক্ষমতায় আসার পথে অন্যতম সিঁড়ি ছিল নন্দীগ্রাম। মঙ্গলবার সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায় হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন। অনেক প্রার্থী স্কুটিনিতে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার খারিজ করেননি। তাঁর বিরুদ্ধেও মামলা হবে।" এছাড়াও, মধ্যরাতে কালীঘাটের রাস্তায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের জন্মদিন পালন প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আগের রাজত্ব চলছে মনে করেছিল। আগের রাজত্ব নেই। এখানে গুন্ডাদের কোনও আশ্রয় থাকবে না।"

CM Suvendu Adhikari Claims Mamata Banerjee Hides Data In Election Affidavit

Advertisement
POST A COMMENT