২০২৫ সালে পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দির গড়ে তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির, ধাম নামকরণ নিয়ে তর্কবিতর্ক কম হয়নি। ছাব্বিশে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর দিঘার সেই 'জগন্নাথধাম' তকমা তুলে নতুন নাম হয় জগন্নাথ সাংস্কৃতিক ক্ষেত্রে। আর তারপরই সেখানে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রবিবার সন্ধ্যা নাগাদ তিনি দিঘার ওই সংস্কৃতি ক্ষেত্রে গিয়ে একেবারে 'কৃষ্ণ নামে' মজে গেলেন। গলায় মালা, দু'হাত তুলে নেচে রীতিমতো সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অশীতিপর শিশির অধিকারী।
Former MP Sisir Adhikari Visited Digha Jagannath Temple