Advertisement

Chorbagan Stampede-এ স্বজনহারাদের পাশে CM Suvendu, বাড়ি বাড়ি গিয়ে তুলে দিলেন ২৫ লক্ষ টাকার চেক

মঙ্গলবার পূর্ব বর্ধমানের মাধবডিহিতে চোরবাগানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কল্পনা ও সন্দীপ বেজ এবং আরামবাগের মৃত পিয়ালী প্রামাণিকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এদিন আর্থিক সাহায্যের ২৫ লক্ষ টাকা তুলে দেন দুই পরিবারের সদস্যদের হাতে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আগের কোনও মুখ্যমন্ত্রীকে দেখেছেন এমন কোনও ঘটনায় ২৫ লক্ষ টাকা দিতে?' বিগত সরকারের তীব্র সমালোচনা করতে এদিন শোনা গেল মুখ্যমন্ত্রীকে।

CM Suvendu Adhikari Meets Family Of Deceased In Chorbagan Stampede Incident

Advertisement
POST A COMMENT