Advertisement

'২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল,' Chandranath Rath খুন নিয়ে বিস্ফোরক দাবি CM Suvendu Adhikari এর

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে খুন হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনা ঘিরে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এবার চন্দ্রনাথ রথের খুনের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি দাবি করেন, 'আমি যা খবর পেয়েছি, তাতে চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং রয়েছে। শুটারদের ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল।' এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তাঁর দাবি, তিনি একাধিক কল রেকর্ডিং শুনেছেন। সেই রেকর্ডিংয়ে ঘটনার নেপথ্যে ‘ভাইপো গ্যাং’, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের যোগ থাকার বিষয়টি স্পষ্ট বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari New Claims On PA Chandranath Rath Murder Case

Advertisement
POST A COMMENT