১২ হাজার অযোগ্য প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে আবাস যোজনা প্রকল্পে। তাদের সকলকে সেই টাকা ফেরত দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ' সরকারের সর্বস্তরে দুর্নীতি এবং লিকেজ বন্ধ করতে চাই। আর যে ১২ হাজার অযোগ্য, যারা নিয়ম বহির্ভূত ভাবে টাকা পেয়ে গিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ যেন ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করুন। এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। টাকা ফেরত দিতেই হবে কারণ আপনারা যোগ্য প্রাপক নন।'
CM Suvendu Adhikari Order To Paschim Banga Awas Yojana Ineligible Beneficiaries