ফ্ল্যাট বুকিং থেকে শুরু করে বাজারে সবজি, মাছ, মাংস কেনা। ক্রেতা সুরক্ষা দফতরে গিয়ে সাধারণ মানুষকে প্রতারণার একাধিক বিষয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেওজানালেন তিনি। বললেন, 'আপনারা চিট ফান্ডের প্রতারণা দেখেছেন। কিন্তু পশ্চিমবঙ্গজুড়ে যে ফ্ল্যাট কেনাবেচার প্রতারণা চলছে, এই প্রতারণা যে কত বড় মাপের, তা দেখি সল্টলেকে বিজেপি-র অফিসে জনতার দরবারে কর্মসূচিতে। ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে কত ভাবে চিট করছে, আপনি অবাক হয়ে যাবেন! এটা বন্ধ করার কোনও ব্যবস্থা ছিল না। কাঁচা আনাজ, মাছ কিনতে গিয়ে প্রত্যেকদিন প্রতারিত হচ্ছেন বহু মানুষ।'
CM Suvendu Adhikari Strong Message Against Bengal Flat Booking Fraud Issue