Advertisement

বাংলায় UCC লাগু কীভাবে? Suvendu Adhikari বোঝালেন, দেখুন

অভিন্ন দেওয়ানি বিধি বা UCC পশ্চিমবঙ্গে লাগু করার তোড়জোড় শুরু করে দিল বিজেপি সরকার। সোমবার বিধানসভায় এই বিল পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, অসম, উত্তরাখণ্ড, গুজরাতে যেভাবে যে প্রক্রিয়ায় লাগু হয়েছে, সেই ভাবেই পশ্চিমবঙ্গে এই বিধি লাগু করা হবে। সোমবার মোট পাঁচটি বিল পেশ করা হবে বিধানসভায়। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬ বিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিল পেশের পরে তা নিয়ে বিতর্ক হবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে বিলটি পাশ হয়ে যাবে বাংলায়।

CM Suvendu Adhikari On Uniform Civil Code

Advertisement
POST A COMMENT