Advertisement

'ভক্তের চেয়ে রক্তকে বেশি গুরুত্ব দিয়েছেন' Firhad এর বক্তব্য ধরেই Mamata Banerjee কে নিশানা CM Suvendu এর

তমলুকে বিজেপির দলীয় কার্যালয়ের ভূমিপুজোর পর ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "উনি ৮০টা MLA জিতেয়েছিলেন, ধরে রাখতে পারেননি তাঁর দায় কি আমার? ২৯ জন সাংসদ জিতেছিলেন, তার মধ্যে ২০ জনকে ধরে রাখতে পারেননি, তাঁর দায় আমার নাকি? উনি (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) নিজের ঘর ধরে রাখতে পারছেন না। ওনার সবচেয়ে বড় অনুগামী ফিরহাদ হাকিম বলছেন, 'ভক্তের চেয়ে রক্তকে বেশি গুরুত্ব দিয়েছেন', ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা, না আমাদের মুখপাত্র? তিনি আগে ওনার প্রতিবেশী ফিরহাদ হাকিমের সঙ্গে মেটান, তারপর আমাদের নিয়ে ভাববেন।"

CM Suvendu Adhikari Targets Mamata Banerjee Supporting Firhad Hakim's Trust In Blood Comment

Advertisement
POST A COMMENT