Advertisement

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু, দেখুন

গত বছর উদ্বোধন হয় দিঘা জগন্নাথ মন্দিরের। তবে এই মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ জুড়ে দেওয়ায় শুরু হয় বিতর্ক। আগেই এই ‘ধাম’ কথা মুছে দেওয়ার দাবি করেছিল ওড়িশা সরকার। একই দাবি করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে তরফে। তবে তা হয়নি। তবে একমাস হল পালাবদল হয়েছে রাজ্যের সরকারের। আত তারপরেই ওড়িশা সরকারের দাবি মেনে নিল নবান্ন। সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ প্রত্যাহার করে নেওয়া হল।

Advertisement
POST A COMMENT