ফের পশ্চিমবঙ্গে সরকারি ছুটির বাড়বাড়ন্ত নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ অর্থাত্ শুক্রবার নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফারের ঘোষণা করতে গিয়ে রাজ্য সরকারি ছুটির বাড়বাড়ন্তকে রীতিমতো কটাক্ষ করলেন শুভেন্দু। বললেন,'আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।' এদিন ছুটি সংস্কৃতি নিয়ে বিগত তৃণমূল কংগ্রেস সরকারকেও নিশানা করলেন তিনি। তৃণমূল সরকারের ছুটি দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করে শুভেন্দু বললেন, আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত, পে কমিশন দেব না, ডিএ দেব না, তো বেশি ছুটি দিলে আর বেশি কাজ করতে হবে না। ফাইল আসবে না।'
CM Suvendu Adhikari Targets TMC Government Over WB Government Holidays