অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে একেবারে কড়া অ্যাকশনে নেমে পড়ল শুভেন্দু অধিকারীর সরকার। যার নির্যাস, পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে 'Deport' করার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশিদের জামাইআদর করা হবে না। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ধরা পড়লেই। লালগোলা ও মালদার হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন বাংলাদেশিকে পাঠানো হয়েছে। আজ অর্থাত্ মঙ্গলবার এই বিষয়ে শুভেন্দু বললেন, 'এইটা তো আইন রয়েছে। কোনও নতুন আইন নয়। এই সব লোকদের চলে যাওয়াই ভাল। আর বাংলাদেশি নাগরিকদের নেওয়ার দায়িত্ব নিয়েছে ওদের সরকার। আমরা পুলিশকে বলে দিয়েছি, জেলে পাঠাতে হবে না। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামাই নাকি! জলদি জলদি ভাগো!'