মণিপুরে মা-বোনেদের বিবস্ত্র করে হাঁটানোর সময় নীরব থাকেন কেন, AI সম্মেলনে কংগ্রেসের বিক্ষোভ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। আজ মঙ্গলবার বিধানভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আপনি কংগ্রেসের বিক্ষোভ নিয়ে নগ্নতার কথা বলছেন। অথচ AI সম্মেলনে যখন চিনা রোবটকে ভারতীয় রোবট বলে চালানো হল এবং সেই বিষয়টি প্রকাশ্যে এল, সেদিনই তো দেশ বেআব্রু হয়ে গিয়েছিল বিশ্বের কাছে।' মণিপুরের প্রসঙ্গ টেনে শুভঙ্কর বলেন, 'আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন যে বিধ্বস্ত মণিপুরেও যাওয়ার টাইম পান না।'
Subhankar Sarkar Targets PM Modi Over Manipur Violence Issue