বিধানসভা নির্বাচনের ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন জোর কদমে চলছে প্রচার, তেমনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই উঠে আসছে দলবদলের খবর। কেউ শাসক দল ছেড়ে যোগ দিচ্ছেন বিরোধী শিবিরে। কেউ আবার বিরোধী শিবির ছেড়ে হাতে তুলে নিচ্ছেন শাসকদলের পতাকা। এবার ফের দলবদল। ঘটনাস্থল বীরভূমের রামপুরহাট। সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ১০০ নেতা কর্মী। সূত্রের খবর, CPIM-এর হিন্দু কর্মীদের দলে আনার টার্গেট তৃণমূলের। সিপিআইএম-এর ছোটো-বড় ১০০ নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে।
CPIM leaders join tmc in rampurhat Birbhum ahead of assembly election