আগামী ১৩ই নভেম্বর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। রবিবাসরীয় প্রচারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার করলেন ভারতীয় ক্রিকেট দলের একসময়ের সদস্য তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এদিন ইউসুফ পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারেফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অনেকে।