Advertisement

Current Status Of Viral Ranu Mandal: দেখুন, একদা ভাইরাল রানু মণ্ডলের করুণ অবস্থা, খ্যাতি আজ ক্ষতবিক্ষত

খ্যাতি আজ ক্ষতবিক্ষত। একদা ভাইরাল রানু মণ্ডলের অবস্থা এখন করুণ। কিছুদিন আগেও তাঁর গান সর্বত্রে চলত। তবে আজ তাঁর অবস্থা বেশ করুণ। রানাঘাটের বেগোপড়ার বাসিন্দা রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে গান গাইতে দেখা যেত তাঁকে। স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় দৌলতে কয়েক বছর আগে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলেন। তাঁর সুরেলা গানের গলায় মজেছিলেন রাজ্যবাসী। শুধু এরাজ্যেই নয়, রানু মণ্ডলের ম্যাজিক পৌঁছয় মুম্বইয়ের মায়ানগরীতেও। হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও রেকর্ড করেন। আবার জনপ্রিয় রিয়্যালিটি শোয়েও দেখা যায় তাঁকে। এখানে-সেখানে বিভিন্ন অনুষ্ঠানে ডাকও পেয়েছেন। তবে খ্যাতি ছিল কয়েক মাস। তারপরই তাঁকে নিয়ে ট্রলও হয়েছে প্রচুর। ট্রোলের জ্বালায় তাঁকে ঘরবন্ধি থাকতে হয়েছে।

Current Status Of Viral Ranu Mandal

Advertisement