Advertisement

Bengal Weather News: সাইক্লোনিক সার্কুলেশনে বঙ্গোপসাগর ফুঁসছে, নিম্নচাপে ভারী বিপর্যয় ধেয়ে আসছে

বাংলার আকাশে ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন থেকে রাজ্যের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, কয়েক দিনের ব্যবধানে উত্তরবঙ্গেও ফের সক্রিয় হবে বর্ষা। ফলে আগামী কয়েকদিন ভিজতে চলেছে কার্যত গোটা বাংলা।

Cyclone alert in Bengal as depression intensifies over Bay of Bengal

Advertisement