Advertisement

Weather News: সাইক্লোনিক সার্কুলেশন মাথায়, 24 ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি বিপর্যয়, কোন কোন জেলা ভিজবে?

সপ্তাহের মাঝেই বিশাল সাইক্লোনিক সার্কুলেশনের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বিহারে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আজ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। তবে আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট।কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতে। হুগলী পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে। শনিবার 30 শে মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।

Cyclonic circulation brings rain warnings in south Bengal

Advertisement