Advertisement

তারকেশ্বরে শিবরাত্রি, ভোলেবাবার আশীর্বাদ পেতে VIDEO-টি দেখুন

শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। জল ঢালতে লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা পুণ্যার্থীদের। বিশেষ এই দিনেই ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে জল ঢালতে পারেন। শিবরাত্রি উপলক্ষ্যে এদিন মন্দিরে কোনও ভোগ নিবেদন করা হয় না। ফল, ঘি, মধু, ছানা,দুধ ,দধি দেওয়া হয় শিবমূর্তিতে। আর তাই শৈবতীর্থ তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে ফুল,ফল, দুধ, বেলপাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীরা। কেবল সেই সময় টুকুর জন্য ভক্তদের প্রবেশ বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহে।

Advertisement
POST A COMMENT